২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৬৬২ জন ধরা
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পিএম  (ভিজিট : )
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৬৬২ জন ধরা

২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৬৬২ জন ধরা

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪৩টি মামলা দায়ের করা হয়।সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১৪০, ওয়ারী বিভাগ ৯৩, তেজগাঁও বিভাগ ৯২, মতিঝিল বিভাগ ৮২, লালবাগ বিভাগ ৭৮, গুলশান বিভাগ ৭৮, উত্তরা বিভাগ ৫৭, রমনা বিভাগ ৩৬ এবং গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেপ্তার করে।অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইসকাফ, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝