আব্দুল কাদের,তাজাখবর২৪.কম,মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আগমন ও বসতি স্থাপনের ঝুঁকিতে থাকা ২২৪টি এলাকা চিহ্নিত করা হয়েছে।এসব এলাকায় ব্যাপক অভিযান পরিচালনায় দেশটির ইমিগ্রেশন বিভাগকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে সাধারণ অভিযান বাহিনী (পিজিএ)।কোটা ভারু থেকে প্রকাশিত এক প্রতিবেদনে পিজিএর দক্ষিণ ব্রিগেডের কমান্ডার দাতুক আহমদ রাদজি হুসাইন আজ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থাসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে সহযোগিতা করতে তাঁদের বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের নিরাপত্তা বজায় রাখা এবং ইমিগ্রেশন আইন কার্যকর করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এরই মধ্যে অবৈধদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পিজিএ। ‘অপ ডেল্টা’ নামের অভিযানের আওতায় আগে জান্ডা বাইক, ক্যামেরন হাইল্যান্ডস ও জেন্টিং হাইল্যান্ডস এলাকায় অভিযান চালানো হয়েছে।এ ছাড়া অতিরিক্তসংখ্যক বিদেশি শ্রমিককে গাদাগাদি করে বাসস্থানে রাখা এবং আবাসনসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।২২৪টি এলাকা চিহ্নিত হলেও সেখানে কবে থেকে ব্যাপক অভিযান শুরু হবে, তা এখনো জানানো হয়নি তবে প্রয়োজন হলে অভিবাসন বিভাগের সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনায় প্রস্তুত রয়েছে পিজিএ।মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮