পাংশার বাহাদুরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাব প্রামানিক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম  (ভিজিট : )
পাংশার বাহাদুরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাব প্রামানিক

পাংশার বাহাদুরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাব প্রামানিক

উজ্জল হোসেন,তাজাখবর২৪. কম, পাংশা : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পাংশা উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী  আব্দুল ওহাব প্রামানিক। এ সময় তিনি সকল পূজামণ্ডপগুলো পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।  পরিদর্শনকালে সংশ্লিষ্ট পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শন করা পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, সেনগ্রাম মালিপাড়া সার্বজনীন পূজা মন্দির, সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, সেনগ্রাম ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দির এবং সেনগ্রাম ঘোষপাড়া সার্বজনীন প্রতিমা মন্দির।এ সময় ওহাব প্রামানিক বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

তিনি আরও বলেন, “দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন, সেটাই কামনা করি।” মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফজলুল হক টুকু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ ও পাংশা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝