কেন্দুয়ার নওপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতার গণসংযোগ ও পূজামণ্ডপ পরিদর্শন
তাজাখবর২৪.কম,কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা,গণসংযোগ ও পূজামণ্ডল পরিদর্শন করেছেন উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের আহবায়ক মো. মাইন উদ্দিন।সোমবার (১৯ অক্টোবর) বিকেলে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। পরে চেয়ারম্যান প্রার্থী মো. মাইন উদ্দিন নওপাড়া ইউপির পাক্কাঘাট, নওপাড়া বাজার, জুড়াইল কর্মকারবাড়ি, বর্মণপাড়া ও দনাচাপুর হয়ে দুঃখিয়ারগাতী পূজামণ্ডপে গিয়ে শেষ হয়।
ইউনিয়নের ৬টি পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রতিটি মণ্ডপেই সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। এ সময় প্রতিটি পূজামণ্ডপে তিনি নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।মোটরসাইকেল শোভাযাত্রায় তার সাথে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মো. মাইন উদ্দিন বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের খোঁজ-খবর রাখার জন্য দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আমরা প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করে খোঁজ খবর নিচ্ছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছি। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, এলাকার মানুষের সাথে কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে সমর্থন দেয় তাহলে অবশ্যই আমি নির্বাচন করব ইনশাআল্লাহ।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮