কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বাড়ি বাড়ি গিয়ে ট্যাবলেটের মাধ্যমে তথ্য নিচ্ছেন তথ্য সংগ্রহকারীরা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম  (ভিজিট : )
কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বাড়ি বাড়ি গিয়ে ট্যাবলেটের মাধ্যমে তথ্য নিচ্ছেন তথ্য সংগ্রহকারীরা

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বাড়ি বাড়ি গিয়ে ট্যাবলেটের মাধ্যমে তথ্য নিচ্ছেন তথ্য সংগ্রহকারীরা

তাজাখবর২৪.কম,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, ফ্যামিলি কার্ড হলো সরকারের একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এ কর্মসূচির আওতায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপযুক্ত পরিবারগুলোকে সরাসরি আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, এ কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার থেকে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেরুয়া গ্রামে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, “ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা। এ জন্য তথ্য সংগ্রহের প্রতিটি ধাপ স্বচ্ছতা ও নির্ভুলতার সঙ্গে সম্পন্ন করা জরুরি। তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে, যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে এবং অনুপযুক্ত কেউ তালিকাভুক্ত না হয়।

” তিনি আরও বলেন, “তথ্য সংগ্রহের সময় পরিবারের সদস্যদের সঠিক তথ্য প্রদান করতে হবে। এ কার্যক্রম সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সঠিক তথ্যের ভিত্তিতে একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি করা গেলে ভবিষ্যতে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে।”সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্য সংগ্রহ কার্যক্রমে সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, ইউপি সদস্য আখিঁ মোতালিব, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক মাসুদুল কবির নাঈম এবং তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝