প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পিএম (ভিজিট : )
কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ উপলক্ষে প্রেস কনফারেন্স
রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি: স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যা মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত 'ফ্যামিলি কার্ড কর্মসূচি'র দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়ায় একটি অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে সোমবার(১২অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয।
এতে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলাালী। তিনি বলেন-প্রান্তিক ও প্রকৃত সুফলা পরিবারের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী সমাজ বিনির্মাণ করাই প্রধান মন্ত্রী তারেক রহমান সাহেব এর উদ্দেশ্য। সকলের সার্বিক সহযোগিতায় আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান। এসময় বিএনপির নেতৃবৃন্দ,প্রাশাসনের কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩, ৩০ রবউসি সানি ১৪৪৮