নোয়াখালী সরকারি কলেজ শিক্ষার্থীদের নবীন বরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ পিএম  (ভিজিট : )
নোয়াখালী সরকারি কলেজ শিক্ষার্থীদের নবীন বরণ

নোয়াখালী সরকারি কলেজ শিক্ষার্থীদের নবীন বরণ

আবদুল মোতালেব,তাজাখবর২৪.কম,নোয়াখালী প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নোয়াখালী সরকারি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে নোয়াখালী সরকারি কলেজের আবদুল জলিল অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কৃতী সন্তান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালীর জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে  নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। এসময় শিক্ষার্থীরাও বক্তব্য প্রদান করেন। বক্তব্যে কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি তুলে ধরা হয়। নবীন শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে নোয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গণ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি বলেন, আমি যেহেতু এই কলেজে লেখাপড়া করেছি তাই এই কলেজের সার্বিক উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগীর চেষ্টা করব। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ দেশ ও জাতীয় উন্নয়নের জন্য এগিয়ে আসবে। মাদকমুক্ত সমাজ গঠনে তোমাদের সহযোগী কামনা করছি।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৬ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝