পায়ুপথে তিন ‘সোনার ডিম’ নিয়ে ঢাকায় নামলেন যাত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:২১ পিএম আপডেট: ০৮.১০.২০২৬ ১০:৫৮ পিএম  (ভিজিট : )
পায়ুপথে তিন ‘সোনার ডিম’ নিয়ে ঢাকায় নামলেন যাত্রী

পায়ুপথে তিন ‘সোনার ডিম’ নিয়ে ঢাকায় নামলেন যাত্রী

তাজাখবর২৪.কম,ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে তল্লাশি করে তার পায়ুপথে বিশেষ কৌশলে লুকানো সোনার পেস্ট ভর্তি তিনটি ডিম পেয়েছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।উদ্ধার করা তিনটি ডিমে সোনার পেস্টের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে ঢাকায় এসে নামেন ওই যাত্রী।ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম। নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীকে তল্লাশি করে কাস্টমস টিম। অভিযানকালে তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট সদৃশ পদার্থ পাওয়া যায়। পরে এগুলো সোনা বলে শনাক্ত করা হয়। তিনটি ডিমে থাকা সোনার পেস্টের প্রতিটির ওজন প্রায় ৪৩০ গ্রাম করে। সব মিলিয়ে ওজন ১ হাজার ২৯০ গ্রাম।পায়ুপথে তিন সোনার ডিম নিয়ে ঢাকায় নামলেন যাত্রীকাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা সোনা বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী ডিম্বাকৃতির পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম বা ১ কেজি সোনা পাওয়া যেতে পারে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।এ ঘটনায় যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৬ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝