প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:৪২ পিএম (ভিজিট : )
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত
তাজাখবর২৪.কম,ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে।আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। মাত্রা কম হওয়ায় এটিকে মৃদু ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে নরসিংদী জেলার শিবপুরে অবস্থিত ছিল।ভূমিকম্পের পরপরই সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে দেশের কোথাও থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৯ রবউসি সানি ১৪৪৮