মালয়েশীয়ার মালাক্কায় জাল ইমিগ্রেশন কর্মকর্তা সেজে প্রতারণা, ৬ হাজার রিঙ্গিত নিতে গিয়ে গৃহবধূ আটক
আব্দুল কাদের,তাজাখবর২৪.কম,মালয়েশীয়া: মালাক্কায় ইমিগ্রেশন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রবাসীদের কাজের ভিসার আবেদন করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ৫০-এর কোঠার এক স্থানীয় গৃহবধূকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তামান মালিম জয়ার একটি ক্যাফেতে অপারেশন সেরকাপ চালিয়ে তাকে আটক করা হয় অভিযানের সময় এক প্রবাসীর সাথে কাজের অনুমতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন। ওই ব্যক্তি তাকে প্রায় ৬ হাজার রিঙ্গিত দেওয়ার দাবি করেন।অভিযানের পর তামান কোটা লাকসামানার একটি কনডোমিনিয়ামেও তল্লাশি চালানো হয়। সেখান থেকে কালো ইমিগ্রেশন ইউনিফর্ম ও আনুষঙ্গিক সামগ্রী, জ্যেষ্ঠ কর্মকর্তার র্যাঙ্ক ইনসিগনিয়া, ইমিগ্রেশন কলার ব্যাজ, ইন্টিগ্রিটি ব্যাজ, নামের ব্যাজ, দুটি ধূসর রঙের হিজাব, ইমিগ্রেশনের লোগোযুক্ত দুটি কালো টি-শার্ট এবং একটি জাল ইমিগ্রেশন পরিচয়পত্র জব্দ করা হয়।
এ ছাড়া একটি গাড়ি, তিনটি মোবাইল ফোন, নামের সিল, ইমিগ্রেশন বিভাগের লেটারহেডে তৈরি একটি অনুমোদনপত্র এবং দুটি ল্যাবরেটরি ফলাফলের কাগজও জব্দ করা হয়েছে।ইমিগ্রেশন বিভাগের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই নারী এক থেকে দুই বছর ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি মালাক্কার বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে কাজ করতেন এবং কোনো নির্দিষ্ট অফিস বা ঠিকানা ব্যবহার করতেন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইমিগ্রেশন ইউনিফর্ম পরা ছবি প্রকাশ করে নিজেকে কর্মকর্তা হিসেবে বিশ্বাসযোগ্য করে তুলতেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৯ রবউসি সানি ১৪৪৮