গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন ‘গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম’-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কেক কর্তন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালামানিক দেব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র প্রার্থী ফারুক আহমেদ, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রফিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব সাজাদুর রহমান সাজু সহ সংগঠনের সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সংবাদিক রফিকুল ইসলাম রফিক ও প্রতিষ্ঠতা সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক  তাজুল ইসলাম প্রধান এর হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম দীর্ঘ ১৯ বছর ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকা-ের মাধ্যমে অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই সংগঠনটি জনকল্যাণমূলক কাজ এবং পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে অতিথিরা একসঙ্গে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সকল সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২১ সপ্টেম্বের ২০২৬, ৬ আশ্বনি ১৪৩৩, ০৯ রবউসি সানি ১৪৪৮

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝