প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপির সাথে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস এম সেলিম,তাজাখবর২৪.কম,যশোর ব্যুরো: যশোর জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসনের হলরুম অমিত্রাক্ষায় আজ সকাল দশটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম সহ সার্বিক সরকারী কার্যাবলী দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপির সাথে এক মতবিনিময় সভা জেলা প্রশাসক মোঃ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন বিষয়াদি নিয়ে বক্তব্য রাখেন, ঝিকরগাছা চৌগাছা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিজ্ঞ পিপি এ্যডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ যশোরের বিভিন্ন দপ্তরের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজ ও সাংবাদিকগণ বক্তব্য রাখেন। বক্তাগণ মন্ত্রীর কাছে সরকারের সাত মাসে যশোর উন্নয়ন ও শান্তি শৃঙ্খলার চিত্র তুলে ধরেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩, ০৯ রবউিস সানি ১৪৪৮