প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, জাহিদ হাসান টুকুন সভাপতি ও নুর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম  (ভিজিট : )
প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, জাহিদ হাসান টুকুন সভাপতি ও নুর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, জাহিদ হাসান টুকুন সভাপতি ও নুর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

এস এম সেলিম, যশোর ব্যুরো:-উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬। কাঙ্ক্ষিত নির্বাচনটিকে ঘিরে প্রার্থী এবং ভোটারদের মাঝে সেতু বন্ধনের মিলন মেলা লক্ষ্য করা গেছে। নির্বাচনে প্রত্যক্ষ ভোটে দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক সিনিয়র সাংবাদিক জাহিদ হাসান টুকুন পুনরায় সভাপতি এবং মানবজমিন পত্রিকার ব্যুরো চিফ নুর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ক্লাব কক্ষে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশন দায়িত্ব প্রাপ্ত অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন,এবার নতুন ৩৬ জন সাংবাদিক সহ ক্লাবের মোট ভোটার সংখ্যা ছিল ১২১ জন। ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন তিনজন অনুপস্থিত ছিলেন। বিকালে ভোট গণনা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক সিনিয়র সাংবাদিক ফকির শওকত তিনি পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ত্রি্মুখী লড়াইয়ে মানবজমিন পত্রিকার সাংবাদিক নুর ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু ৪১ ভোট এবং সময় টিভির জুয়েল মৃধা ২৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ক্রীড়া  সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে গ্রামের কাগজের রিপোর্টার দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ এজের সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট। কার্যনির্বাহী সদস্য ৬ টি পদের বিপরীতে ৮ জন প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন ৬ জন। সর্বোচ্চ ভোট পেয়ে শহীদ জয়( ৯৬ ভোট) রফিকুল ইসলাম( ৯২ ভোট), গালিব হাসান পিন্টু (৮১ ভোট), মুরশিদুল আজিম হিরু( ৭৯ ভোট), এস এম সোহেল (৬২ ভোট), তৌহিদ জামান (৫৯ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন। ঐ পদে শফিক সাঈদ (৫৪ ভোট) ও আব্দুল ওহাব মুকুল (৪৮ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সহ-সভাপতি পদে দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক সিনিয়র সাংবাদিক আনোয়ারুল কবীর নান্টু এবং দৈনিক সুবর্ণভূমির বার্তা সম্পাদক সরোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুবর্ণভূমির কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালের কণ্ঠের ফিরোজ গাজী,কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের বার্তার জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে গাজী টিভির তহীদ মনি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে ৩ সদস্য নির্বাচন পরিচালনা কমিটি পুরো নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, সুষ্ঠু ও অবাধ এবং নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্য দুই সদস্য ছিলেন এ্যডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও রেজাউল করিম। প্রেসক্লাব যশোরের দ্বি-বাষিক নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাতীয় পত্রিকা দৈনিক ভোরের দর্পণের যশোর ব্যুরো প্রধান সাংবাদিক এসএম সেলিম।

ক্যাপশন:-প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী সভাপতি জাহিদ হাসান টুকুন ও বিজয়ী সাধারণ সম্পাদক নুর ইসলাম।

তাজাখবর২৪.কম,ঢাকা:রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩, ০৮ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝