শিবালয়ে শিমুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আহসান হাবীব টিটনের উপর সন্ত্রাসী হামলা
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম  (ভিজিট : )
শিবালয়ে শিমুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আহসান হাবীব টিটনের উপর সন্ত্রাসী হামলা

শিবালয়ে শিমুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আহসান হাবীব টিটনের উপর সন্ত্রাসী হামলা

দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার  শিমুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আহসান হাবীব টিটনের উপর ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২ ঘটিকার সময় জামসা গায়ানবাড়ি ব্রিজ  এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।  বর্তমানে তিনি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ওয়ার্ড নং   ৬-এ, পুরুষ ওয়ার্ড সার্জারী ১৩  নং বেডে ভর্তি।   টিটন কাজীর  স্বজনেরা জানান, হামলায় টিটনের বামহাত ও বামপা ভেঙে গেছে। এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। টিটনের অভিযোগ কয়েক দিন আগে তাঁর এক কর্মীকে মারধর করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় তাঁর উপর টার্গেট করে মোস্ট ওয়ান্টেড সক্রিয় শীর্ষ সন্ত্রাসী সুজন ও  পেটোয়া বাহিনীরা।  

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঘটনার বিষয়ে টিটন বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সুজন মৃধা ও তাঁর সহযোগী  শিমুলিয়া ইউনিয়নের ঢাকাইজোড়া গ্রামের শাহিন ও জনি এবং হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের হাপানিয়া গ্রামের জাকিরসহ একাধিক অজ্ঞাত নামা কিশোরগ্যাং  পিস্তল ও দেশিয় অস্ত্র  নিয়ে আমার উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। সুজন মৃধার বিরুদ্ধে এলাকায় মাদক, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্ভরযোগ্য স্থানীয়রা জানায় স্বৈরশাসক হাসিনা সরকারের আমলে সুজন মৃধা  বিএনপি জামায়াতে ইসলামী নিধনের মাস্টার মাইন্ড ছিলেন। তাঁর গুরু ছিলেন শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জানু।  

বর্তমানে সুজন মৃধা কয়েকজন যুবককে নিয়ে এলাকায় একটি প্রভাবশালী দল গড়ে তুলেছেন। বিভিন্ন সময়ে তাঁরা এলাকায় মাদক সেবন ও বিক্রয়, চাঁদাবাজি,মারামারি, ভাঙচুর ,ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধরনের অপরাধ করছে। তাঁদের বিরুদ্ধে এলাকায় কেউ টুঁশব্দটিও করার সাহস  পাচ্ছে না। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঘটনার প্রত্যক্ষদর্শী জামসা গ্রামের কালাম মিডিয়ায় জানায়, আমি ও শিমুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আহসান  হাবীব টিটন মানিকগঞ্জ যাচ্ছিলাম। জামসা গায়ানবাড়ি ব্রিজে আসলে সুজনসহ তাঁর সহযোগীরা টিটনের উপর   নিষ্ঠুর  ভাবে হামলা চালায়। ভুক্তভোগী নেতা কাজী আহসান হাবীব টিটনের    সনাক্তকরণ    দুস্কৃতকারী  সুজন গং ব্যক্তিদের সঙ্গে   যোগাযোগ করার চেষ্টা করে তাঁদের বক্তব্য পাওয়া    সম্ভব হয় নাই।  শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এব্যাপারে ভুক্তভোগীরা অভিযোগ  দিলে তদন্ত করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩, ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝