মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম  (ভিজিট : )
মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২

মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ১৪ লাখ ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বিজিবি। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাচারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।গ্রেপ্তার হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার জয়ঘর দাশ ও মো. হোসাইন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা চৌধুরীপাড়া স্লুইসগেট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।বিজিবি অধিনায়ক জানান, গত দুই সপ্তাহ ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান প্রবেশের চেষ্টা করা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে জেলের ছদ্মবেশে একটি নৌকায় করে ইয়াবার চালান নিয়ে হ্নীলা বিওপির স্লুইসগেট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল।

মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২

মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২

এ সময় নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।অভিযান শেষে নৌকাটিতে তল্লাশি চালিয়ে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে তল্লাশি চালানো হয়। বস্তাগুলোতে থাকা ১৪০টি কার্টন থেকে মোট ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, জব্দকৃত ইয়াবা ও নৌকাটি হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩, ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝