কেন্দুয়ায় বসতঘরের মাটির খুঁড়ে মিলল ১৯০ পিচ ইয়াবা! গ্রেফতার ১জন
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় বসতঘরের মাটির খুঁড়ে মিলল ১৯০ পিচ ইয়াবা! গ্রেফতার ১জন

কেন্দুয়ায় বসতঘরের মাটির খুঁড়ে মিলল ১৯০ পিচ ইয়াবা! গ্রেফতার ১জন

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা):নেত্রকোনার কেন্দুয়ায় বসত ঘরের মাটির নিচে মিলল ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট।ঘটনাটি উপজেলার গড়াডোবা ইউনিয়নের জনতা বাজারের পাশে রামপুর গ্রামের। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে  বসতঘরের মাটির নিচ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় নয়ন মিয়া (২৮) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়,বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার একটি পুলিশ দল রামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় নয়ন মিয়াকে আটক করা হয়।গ্রেফতারকৃত নয়ন মিয়া রামপুর গ্রামের মৃত আবুল কাশেম ও মোছা. কুলসুম আক্তারের ছেলে। স্থানীয়দের দাবি, নয়ন মিয়া পেশায় একজন প্রাইভেটকার চালক এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী নয়ন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩, ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝