নোয়াখালীর হাতিয়ায় জবাইকৃত হরিণ উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম  (ভিজিট : )
নোয়াখালীর হাতিয়ায় জবাইকৃত হরিণ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় জবাইকৃত হরিণ উদ্ধার

তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার চর আতাউর এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের জবাইকৃত একটি হরিণ উদ্ধার করা হয়েছে। পরে হরিণটি হাতিয়া আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে সেটি আদালত প্রাঙ্গণে মাটিচাপা দেওয়া হয়।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে চর আতাউর এলাকায় হরিণটি উদ্ধার করা হয়। দুপুরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধারকৃত হরিণটি হাতিয়া আদালতে জমা দেওয়া হলে বিচারক সেটি মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চর আতাউর এলাকায় ঢালচর বিট ও কোস্টগার্ডের যৌথ অভিযান চালানো হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে হরিণ শিকারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত অবস্থায় একটি হরিণ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শিকারিদের আটক করা সম্ভব হয়নি।  হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, হাতিয়া উপকূলীয় অঞ্চলের বিভিন্ন চরে সংরক্ষিত বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ শিকার রোধে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩, ২১ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝