ঈশা খা'র ১৫ তম বংশধর হয়বত নগরের দেওয়ান সবুর দাদ খান ও প্রসঙ্গিকতা
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ পিএম  (ভিজিট : )
ঈশা খা'র ১৫ তম বংশধর হয়বত নগরের দেওয়ান সবুর দাদ খান ও প্রসঙ্গিকতা

ঈশা খা'র ১৫ তম বংশধর হয়বত নগরের দেওয়ান সবুর দাদ খান ও প্রসঙ্গিকতা

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা): কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার বাড়ির উত্তরসূরী এবং মসনদ -ই- আলা ঈশা খাঁ'র বংশের অধস্তন ১৫তম পুরুষ দেওয়ান সবুর দাদ খান এবং ১৬তম পুরুষ দেওয়ান মোঃ রউফ দাদ খান। তাদের জমিদারী ইতিহাস নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) নেত্রকোনার মদন উপজেলার ঐতিহ্যবাহী জাহাঙ্গীরপুর দেওয়ান বাড়িতে প্রতিষ্ঠিত "বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রে" এই অনুষ্ঠানের আয়োজন করে।এতে প্রধান অতিথি ছিলেন ছিলেন মসনদ ই আলা দেওয়ান ঈশা খা'র ১৫ তম বংশধর দেওয়ান সবুর দাদ খান। বিশেষ অতিথি ছিলেন ঈশা খা'র ১৬ তম পুরুষ দেওয়ান আব্দুর রউফ দাদ খান।

ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সভাপতি ও মদন পৌরসভার সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক  এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর  লেখক, গবেষক  মাহাবুব সিদ্দিকী,আলোচক কুমিল্লার  লেখক, গবেষক ডক্টর এসএম ইলিয়াস, ডিজিএফআই এর অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক এবং কাঠমান্ডু ও কলকাতা বাংলাদেশের সাবেক কাউন্সিলর সৈয়দ এবিএম জাফর আহমদ,নেত্রকোনার অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, কেন্দুয়ার লেখক, লোকসাহিত্য গবেষক ও পাল-নাট্যকার রাখাল বিশ্বাস, মোহনগঞ্জের লেখক সারোয়ার আরেফিন তালুকদার, লেখক শিক্ষাবিদ ও সংগঠনটির সহসভাপতি আনোয়ারা জেবুন্নাহার নাহার, বীর মুক্তিযোদ্ধা ও লেখক ওয়ারেসুজ্জামান খান।অনুষ্ঠান সঞ্চালক ও সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরোসহ অনেকে কবি, সাহিত্যক, লেখক, শিক্ষক ও বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন।

সেমিনার আলোচ্য বিষয় ছিল, বারো ভুইঁয়াদের প্রধান ঈশা খাঁ'র বাংলার স্বাধীনতা রক্ষা ও প্রাসঙ্গিকতা।প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান সবুর দাদ খান বলেন, অনুষ্ঠানে এসে আমি অভিভূত হয়েছি। আমাদের পূর্বপুরুষ বারো ভূঁইয়াদের প্রধান মসনদ ই আলা ঈশা খাকে নিয়ে এমন আলোচনা সত্যিই বিরল। ঈশা খাকে নিয়ে যতই আলোচনা হবে ততই নতুন প্রজন্ম বাঙালীর সৌর্য বীর্যের পরিচয় পাবে। তিনি আরও বলেন, আমরা চিরদিনই প্রচার বিমূখ।কিশোরগঞ্জের শহরে এতো এতো জায়গা জমি আমাদের পূর্ব পুরুষরা দিয়েছেন-বড় বড় সব প্রতিষ্ঠান আমাদের দান করা জায়গায় হয়েছে কিন্তু কোথাও আমাদের নাম পাবেন না। আমরা প্রচারে নয় কর্মেই বেঁচে থাকতে চাই।মূখ্য আলোচক লেখক মহবুব সিদ্দিকী তার দীর্ঘ আলোচনায় সোনারগাঁওয়ের মসনদ ই আলা ঈশা খা'র বীরত্বগাঁথা ও তাঁদের বংশ পরিচয় তুলে ধরে আগামী প্রজন্মকে ইতিহাস জানতে উৎসাহী হওয়ার আহবান জানান।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩, ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝