আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৯ পিএম  (ভিজিট : )
আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ

আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ

তাজাখবর২৪.কম,ঢাকা: আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬৪ জন। জুলাইয়ের তুলনায় এই মাসে সড়ক দুর্ঘটনায় দৈনিক গড় প্রাণহানির হার ১৫ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানিয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে সড়কে প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৪১ জন নিহত হয়েছিলেন। আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫১ জনে। নিহত ৪৮১ জনের মধ্যে ৬১ জন নারী এবং ৫৮ জন শিশু রয়েছে।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, একক খাত হিসেবে মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতে ৩৬ দশমিক ৫৯ শতাংশ। এ ছাড়া দুর্ঘটনায় ১০২ জন পথচারী এবং বিভিন্ন যানবাহনের ৬৭ জন চালক ও সহকারী মারা গেছেন।সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, আগস্টের সর্বোচ্চ ৪২ দশমিক ৩০ শতাংশ (২১৭টি) দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। জাতীয় মহাসড়কে ১৬৩টি, গ্রামীণ সড়কে ৬২টি এবং শহরের সড়কে ৭১টি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানো (৩৮ শতাংশ) এবং মুখোমুখি সংঘর্ষ।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন প্রাণ হারিয়েছেন ঢাকা বিভাগে। একক জেলা হিসেবে সর্বোচ্চ ৩৭ জন নিহত হয়েছেন বগুড়ায়। আর রাজধানী ঢাকায় ৪৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার পাশাপাশি একই সময়ে দেশে ৭টি নৌ-দুর্ঘটনায় ৬ জন এবং ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন।সড়কে মৃত্যুর এই মিছিল থামাতে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, দক্ষ চালক তৈরি, বিআরটিএর প্রাতিষ্ঠানিক সংস্কার, মহাসড়কে ধীরগতির যানের জন্য পৃথক সার্ভিস রোড নির্মাণ এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩, ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝