নায়ক রাজ্জাককে নিয়ে আবেগী বার্তা শাকিবের
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:২৪ পিএম  (ভিজিট : )
নায়ক রাজ্জাককে নিয়ে আবেগী বার্তা শাকিবের

নায়ক রাজ্জাককে নিয়ে আবেগী বার্তা শাকিবের

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর আজ শুক্রবার (২১ আগস্ট)। কিংবদন্তি এ অভিনেতাকে নিয়ে তাই সোশ্যাল মিডিয়ায় আবেগী বার্তা দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।২০১৭ সালের আজকের দিনে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান বরেণ্য অভিনেতা রাজ্জাক। তাকে বাদ দিয়ে বাংলা সিনেমা কল্পনা করা যায় না। তাকে হারানোর শূন্যতা এখনও অনুভব করেন শাকিব।শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নিজের সঙ্গে রাজ্জাকের কিছু আবেগী মুহূর্ত প্রকাশ করে একটি ফটোকার্ড আপলোড করেন শাকিব। যেখানে লেখা,স্মরণে নায়করাজ রাজ্জাক শুধু একজন নায়ক নন, তিনি বাংলাদেশের চলচ্চিত্রের এক অনন্ত অধ্যায়।

আবেগী হয়ে ক্যাপশনে শাকিব নিজের অনুভূতি প্রকাশ করেন। লেখেন,
নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর নয় বছর আজ। তাকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি। তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়।
 
ব্যক্তিগত সম্পর্ক মনে করে শাকিব আরও লেখেন,
বিশেষ করে তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন। অনেকদিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি! তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো - খুবই ব্যক্তিগত।সবশেষে মেগাস্টার লেখেন, তিনি নেই, কিন্তু তার স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও আমার পথচলার অনুপ্রেরণা। বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে।শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩, ০৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝