মন্ত্রী হিসাবে শপথ নিলেন নতুন চারজন
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:৫৩ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৮:৫৭ পিএম  (ভিজিট : )
মন্ত্রী হিসাবে শপথ নিলেন নতুন চারজন

মন্ত্রী হিসাবে শপথ নিলেন নতুন চারজন

তাজাখবর২৪.কম,ঢাকা: তাজাখবর২৪.কম,ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হলেন।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান তিনি।নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।

নরসিংদী-২ আসনের সংসদ সদস্য মঈন খান বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হন।রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ আসনের সংসদ সদস্য। তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল বাংলাদেশ জাতীয় পার্টি এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।

সাচিং প্রু জেরি বান্দরবান আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি।মুখে শপথ নেওয়া শেষে শপথ বইতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল। আর তা সত্যায়িত করেন স্পিকার।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩, ০৭ রবিউল আউয়াল ১৪৪৮



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝