অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:৫০ এএম  (ভিজিট : )
অভিনেত্রী রিধিকা রিধি। ছবি: সংগৃহীত

অভিনেত্রী রিধিকা রিধি। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় হাসিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।রোববার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন।

তিনি জানান, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। রিমান্ডের আবেদন না থাকায় হাসিবুরকে এজলাসে তোলা হয়নি। তদন্ত কর্মকর্তার আবেদন গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।এর আগে শনিবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়। সকাল ৬টার দিকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এক ব্যক্তির সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় রিধিকা আত্মহত্যা করেন বলে অভিযোগ পরিবারের।এ ঘটনায় রিধিকার মা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতেই হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩, ০৩ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝