ভারতের রাজপথের মিছিলে হঠাৎ জয়া আহসান
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:১৬ পিএম  (ভিজিট : )
কলকাতার রাজপথে জয়া আহসান

কলকাতার রাজপথে জয়া আহসান

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ভারতের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে অভিনেত্রী জয়া আহসানের সম্পর্ক অনেকদিনের। কলকাতার বড় সিনেমাগুলোতে বিশেষ চরিত্রে বিভিন্ন সময়ে অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে এবার কলকাতায় তাকে দেখা গিয়েছে ভিন্ন এক নতুন রূপে।ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত এক বিশাল মিছিলে অংশ নেন জয়া আহসান। মিছিলে অন্যদের সঙ্গে স্লোগান দেওয়ার পাশাপাশি গানেও কণ্ঠ মেলাতে দেখা যায় তাকে। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকা এবং সাধারণ মানুষ অংশ নেন।জয়া আহসানের সঙ্গে মিছিলে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। এ সময় তাদের ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতেও দেখা যায়।

মিছিলের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়া আহসানের অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন, বাংলাদেশের নাগরিক হয়ে তিনি কলকাতার এমন কর্মসূচিতে কেন অংশ নিলেন।তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে রাজনৈতিক পরিচয়ের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন জয়া আহসানও।জয়া আহসানের অংশগ্রহণকে ইতিবাচকভাবেও দেখছেন অনেকে। নারীদের নিরাপত্তার দাবিতে তারকাদের সঙ্গে রাজপথে নেমে আওয়াজ তোলায় তার প্রশংসা করেছেন তারা।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ১৬ আগস্ট ২০২৬, ০১ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝