শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৪৫ পিএম  (ভিজিট : )
শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সুমন কুমার দেতাজাখবর২৪.কম,শেরপুর: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।দুর্নীতি দমন কমিশন (দুদক)  সম্বনিত জেলা কার্যালয় জামালপুরের আয়োজনে ও শ্রীবরদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী মথুরানাথ  বিনোদনি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার।বিচারক মন্ডলী হিসেবে দায়িত্বে ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক মো জিহাদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর ও জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান,দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার চেয়ে আইনের কঠোর প্রয়োগই বেশি কার্যকর ও শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভিত্তি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মথুরানাথ বিনোদনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়, তাতিহাটি আইডিয়াল স্কুল ও টেঙ্গর পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 

এতে তাতিহাটি আইডিয়াল স্কুল কে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন হয় শ্রীবরদী মথুরানাথ বিনোদনি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।পরে বিজয়ি, রানার্স আফ ও  বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল, শিক্ষা উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়।এসময় মথুরানাথ বিনোদনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হরিজ, সহকারী শিক্ষক রফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩, ০৬ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝