স্বামীর জানাজা শেষে মুন্সীগঞ্জ কারাগারে ফিরলেন দীপু মনি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৩৫ পিএম আপডেট: ২০.০৮.২০২৬ ১০:১৬ পিএম  (ভিজিট : )
স্বামীর জানাজা শেষে মুন্সীগঞ্জ কারাগারে ফিরলেন দীপু মনি

স্বামীর জানাজা শেষে মুন্সীগঞ্জ কারাগারে ফিরলেন দীপু মনি

শাহআলম,তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ: সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন শেষে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন দীপু মনি।বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন করা হয়।পরে বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটের দিকে প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে।বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যান।দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়।প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন দীপু মনি। আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩, ০৬ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝