তানজিদের ফিফটি, অস্ট্রেলিয়ায় দাপট দেখাচ্ছে বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৩৪ এএম  (ভিজিট : )
তানজিদ হাসান তামিম।

তানজিদ হাসান তামিম।

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: অজিদের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছে টাইগাররা। মুমিনুল ব্যর্থ হলেও ফিফটি তুলে নিয়েছেন গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক করা তানজিদ হাসান তামিম।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭৪ রান। তানজিদ তামিম ৭৪ ও ২১ রানে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (১৪ আগস্ট) ১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শুরু করেন মুমিনুল হক ও তানজিদ।সেই জুটি একশ ছোঁয়ার পথে। ইতোমধ্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেললেন তানজিদ। ৩২ রানে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। অন্য প্রান্তে ৩৫ রানে দিন শুরু করেন মুমিনুল।৩৬তম ওভারের শেষ বলে জশ হ্যাজলউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১০২ বলের ইনিংসে ছিল ৫ চার। বাংলাদেশ মাত্র ৭০ রানে পিছিয়ে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩, ৩০ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝