গোবিন্দগঞ্জে ফ্লাওয়ার মিল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৪৭ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে ফ্লাওয়ার মিল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে ফ্লাওয়ার মিল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

তাজুল ইসলাম প্রধান,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে লাইজু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১০ আগস্ট) সকালে স্থানীয়রা পরিত্যক্ত ফ্লাওয়ার মিল এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।নিহত লাইজু (৩০) উপজেলার কামারদহ ইউনিয়নের ফেলুকাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার, সেকেন্ড অফিসার মীর কায়েশ এবং এসআই আক্তার, এস আই আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩, ২৬ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝