আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা জোনাল কমিটি গঠন
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:২২ পিএম  (ভিজিট : )
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা জোনাল কমিটি গঠন

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা জোনাল কমিটি গঠন

সৈয়দা রোকসানা পারভীন (রুবি), তাজাখবর২৪.কমহবিগঞ্জ: মানবাধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে হবিগঞ্জ  জেলার জোনাল কমিটি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (Protection for Legal & Human Rights Foundation)-এর ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।সংগঠনটির কেন্দ্রীয় সহকারী পরিচালক মো. আবেদ আহমেদ এবং সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রউফ পাশার বিশেষ সুপারিশে ৯ আগষ্ট রোববার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদ আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করেন।নবগঠিত কমিটিতে এ্যাডভোকেট শফিক মিয়া সভাপতি, এইচ আর রুবেল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া  সিনিয়র সহ সভাপতি মোঃ বাহার মিয়া, সহ সভাপতি শেখ মোহাম্মদ সমিজ আলী, সহ সভাপতি উজ্জ্বল কুমার দাশ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক,সাংগঠনিক  মোঃ ইসমাইল হোসেন পাটুয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার মিয়া, অর্থ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ শেফুল আক্তার,দপ্তর সম্পাদক সাদেক মিয়া, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ মিয়া,সমাজকল্যাণ সম্পাদক জয়ন্তী রাণী, নির্বাহী সদস্য সন্তোষ কালেন্দী দায়িত্ব পেয়েছেন।সংগঠনের নেতৃবৃন্দ জানান, “মানবাধিকার সুরক্ষায় নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন” -এই মূলমন্ত্রকে সামনে রেখে নবগঠিত কমিটি হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, আইনি সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে আইনগত সহায়তা প্রদানে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩, ২৬ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝