শেরপুরে জমি সংক্রান্ত জেরে গুরুত্বর আহত-১
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৩২ পিএম  (ভিজিট : )
শেরপুরে জমি সংক্রান্ত জেরে গুরুত্বর আহত-১

শেরপুরে জমি সংক্রান্ত জেরে গুরুত্বর আহত-১

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম,শেরপুর: শেরপুর জেলার সদর উপজেলার ধলা ইউনিয়নে বাকার কান্দা গ্রামের ৯ই আগস্ট রোববার সকালে জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা ১. মো. সোহাগ মিলন (৩২) ২.সুজন মিয়া(৪১) উভয় দ্বয়ের পিতা- রুস্তম আলী ৩. রুস্তম আলী পিতা- মৃত্যু ঈমাম শেক। তিন জনে মিলে আয়নাল হক(৫৫) পিতা- মৃত হামিজ উদ্দিন এর বসত ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে আয়নাল হক'কে। এসময় আয়নাল হকের আত্ম চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ওই তিন জন বীরদর্পে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। এসময় এলাকার মানুষ আয়নাল হক কে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে তাকে তার নিকটতম আত্নীয় স্বজনের সহযোগিতায় দ্রুত শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে। ভর্তি করার পর তাহার মাথায় রাম দা  এর কুপের  ৯ টি সেলাই হয় এবং রড দিয়ে এলোপাতাড়ি র বারির কারণে তার বাম হাত ভেঙে দুমড়ে মুচড়ে গেছে।

হাসপাতালে ভর্তি হওয়ার পরেও প্রতিপক্ষ ব্যাক্তিরা একের পর এক হুমকি অব্যাহত রাখছে ফলে আতংকে মধ্যে রয়েছে আয়নাল হক এর পরিবার।এবিষয়ে ৯ ই আগস্ট রোববার রাতেই মো. সোহাগ মিলন, ২, সুজন মিয়া ও রুস্তম আলী কে আসামি করে শেরপুর সদর থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে ১০ আগস্ট সোমবার আয়নাল হক এর ভাতিজি'র জামাই মো. আব্দুল করিম জানান,তিরছা মৌজায়  সাড়ে ষোল শতাংশ জমি আয়নাল হক প্রকৃত মালিক থাকা সত্বেও আসামীরা পেশীশক্তির দাপটে  জোরপূর্বক আয়নাল হকের ওই সাড়ে ষোল শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ দখল নেওয়ার চেষ্টা চালায়। তারই ধারাবাহিকতা রোববার সকালে তাকে হত্যার উদ্দেশ্যে তাহার বসত বাড়ীতে হামলা চালায় বলে দাবি করেন তিনি।এ ব্যাপারে শেরপুর সদর থানায় যোগাযোগ করা হলে এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. আসাদ জানায়, মামলাটি  এফআইআর যোগ্য। 

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩, ২৬ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝