যশোর জেলা স্কুলে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:২৯ পিএম  (ভিজিট : )
যশোর জেলা স্কুলে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি

যশোর জেলা স্কুলে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি

তাজাখবর২৪.কম,যশোর ব্যুরো:  পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও সচেতনতা ছড়িয়ে দিতে যশোর জেলা স্কুলে গাছের  চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে যশোর জেলা স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, যশোর জেলা পাদুকা মালিক সমিতির সভাপতি মফিদুল হক রাজু, প্রেসক্লাব যশোরের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সমাজকর্মী নুরুল ইসলাম।বৃক্ষরোপণ কর্মসূচিতে  আরও উপস্থিত ছিলেন যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সাবেক প্রধান শিক্ষক শোয়েব আহমেদ এবং ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির।এছাড়া, মুফতি তাওহিদুর রহমান, মুফতি রফিক, মাওলানা কামরুজ্জামান, ওয়াসিম আকরাম, হাফেজ ইউসুফ আদনানসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ৩৬০টি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ক্যাম্পাসে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩, ২৬ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝