নোয়াখালীতে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:৪২ পিএম  (ভিজিট : )
নোয়াখালীতে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

নোয়াখালীতে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো.সফি উল্যাহ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে। অপরদিকে, দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে অটোরিকশার চালক মো. ইউসুফকে (২৭) আটক করে পুলিশ। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে আসেন সফি উল্যাহ। রাত সাড়ে ৮টার দিকে সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।এসআই ইমদাদুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩, ৭ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝