কেন্দুয়ায় বিপুল পরিমাণের অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, দুজনকে জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৩৪ এএম  (ভিজিট : )
কেন্দুয়ায় বিপুল পরিমাণের অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, দুজনকে জরিমানা

কেন্দুয়ায় বিপুল পরিমাণের অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, দুজনকে জরিমানা

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং বাজারের সাপ্তাহিক হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।  এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জাল বিক্রি ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চিরাং বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় প্রায় দেড় লাখ টাকার অবৈধ জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, সরকারের নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জাল ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জলজ সম্পদ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া খাতুন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩, ৩০ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝