টেকনাফের নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:২৪ পিএম  (ভিজিট : )
টেকনাফের নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের  সময় মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক

টেকনাফের নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে টেকনাফের  নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় দেশটির নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য এবং অপর দুজন মিয়ানমারের জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বরফকলসংলগ্ন নাফ নদী থেকে তাদের আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় নিশ্চিত করে রাতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। মঙ্গলবার (২১ জুলাই) তাদের কক্সবাজার আদালতে পাঠানোর কথা রয়েছে।আটক ব্যক্তিরা হলেন—মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের পর টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির সদস্যরা ওই তিনজনকে আটক করেন। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতে থানায় হস্তান্তর করা হয়।পুলিশের তথ্যমতে, আটক তিনজন দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যের আরাকান আর্মি (এএ) নিয়ন্ত্রিত এলাকায় বন্দী ছিলেন। সেখান থেকে পালিয়ে তারা নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন বলে জানা গেছে।ওসি মো. সাইফুল ইসলাম আরও জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩, ০৪ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝