ভক্তদের জয়ধ্বনি আর রথের দড়ি টেনে শুরু হলো জগন্নাথের রথযাত্রা
মুহাম্মদ শামসুল হক বাবু,তাজাখবর২৪.কম,ঢাকা: ভক্তদের "জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা" ধ্বনিতে মুখরিত হলো চারদিক। আজ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি রথযাত্রা শুরু হয়েছে। মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে রথে করে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হলো ৯ দিনের এই উৎসব।রীতি অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান জগন্নাথ তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে ৩টি বিশাল রথে চড়ে নগর ভ্রমণে বের হন। ভক্তরাই রথের দড়ি টেনে রথ এগিয়ে নিয়ে যান। বিশ্বাস করা হয়, রথের দড়ি স্পর্শ করলে পুণ্য লাভ হয়।রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির, ঢাকেশ্বরী মন্দির, সাভার ও ধামরাই সহ দেশের বিভিন্ন স্থানে আজ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা পালিত হচ্ছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে শতশত ভক্তের ভিড়। রথের সাথে ছিল কীর্তন, ঢাক-ঢোল আর প্রসাদ বিতরণ।
ধামরাই উপজেলার চৌটাইল গ্রামের রাধাগোবিন্দ জিও বিগ্রহ মন্দির কমিটির বিমল সরকার ও জগদীশ বিশ্বাস বলেন, "রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়। এটি সম্প্রীতির বার্তা দেয়। সব ধর্মের মানুষ এখানে একসাথে আনন্দ করতে চৌটাইল, চাউলাইল, বরদাইলের গ্রামের আগত ভক্তবৃন্দ রথযাত্রায় অংশগ্রহণ করেন। রঞ্জিত সরকার ও সংগ্রাম সরকার রথযাত্রাটি তদারকি করেন।কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ সোলাইমান ইসলাম এবং মোঃ সুজন মাহমুদ র্যালিতে অংশগ্রহণ করেন।আগামী ৯ দিন পর উল্টোরথের মাধ্যমে ভগবান আবার মূল মন্দিরে ফিরে আসবেন।রথযাত্রা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতনীদের এই প্রাচীন ঐতিহ্য।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩, ৩০ মহারম, ১৪৪৭