কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ার ঐতিহ্যবাহী নওপাড়া দনাচাপুর কালিমন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মালম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬জুলাই) সকাল থেকে উৎসবের শুরু হয়ে বিকাল ৩টায় উদ্বোধন করেন এমপি রফিকুল ইসলাম হিলালী। এর আগে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল সরকারের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। আয়োজক সনাতন সারথী সংঘের সভাপতি টুটন ধরের সভাপতিত্বে আরও আলোচনা করেন,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, সিনিয়র সহ-সভাপতি হাবীবুর রহমান মুসলেম,নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড,সারোয়ার জাহান কাউসার,পৌর বিনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পুজা উদযাপন ফ্রন্ট,সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে জগন্নাথ দেবের রথ টেনে প্রায় সাড়ে ছয় কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে কেন্দুয়া সদর আরামবাগ রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গন এনে রাখা হয়। এখানে প্রতিদিন ধর্মীয় কার্যাদি শেষে ৯দিন পর আবার নওপাড়ার দনাচাপুর কালিবাড়ি মন্দির প্রাঙ্গন থিতু হবে রথ।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩, ৩০ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝