তাসাটুরিয়ায় ১নং বরাইদ ইউপি সাবেক চেয়ারম্যান মাখন মিয়ার বিরুদ্ধে আবাদি জমি দখল করে মাটি বিক্রির অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:১৬ পিএম  (ভিজিট : )
তাসাটুরিয়ায় ১নং বরাইদ  ইউপি সাবেক চেয়ারম্যান মাখন মিয়ার বিরুদ্ধে আবাদি জমি দখল করে মাটি বিক্রির অভিযোগ

তাসাটুরিয়ায় ১নং বরাইদ ইউপি সাবেক চেয়ারম্যান মাখন মিয়ার বিরুদ্ধে আবাদি জমি দখল করে মাটি বিক্রির অভিযোগ

দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ:  মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার  ১ নং বরাইদ ইউনিয়ন এঁর সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস খান মজলিশের  বিরুদ্ধে  রাতের অন্ধকারে জোরপূর্বক  প্রান্তিক  কৃষকের আবাদি জমি  দখল করে ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রির  অভিযোগ উঠেছে।   অভিযোগে প্রকাশ ,  সাটুরিয়া উপজেলার ১ নং বরাইদ ইউনিয়নের   পশ্চিম বরাইদ  মৌজার  ৩৫৭ নং খতিয়ানভুক্ত  ৬৯৬ নং দাগের কৃষিজমি থেকে রাতের অন্ধকারে পেটোয়া বাহিনীর সাহায্যে জোরপূর্বক মাটি বিক্রি করছে  প্রভাবশালী নেতা মাখন মিয়া।   ভুক্তভোগী একই উপজেলার পাতিলা পাড়া গ্রামের মৃত মাগন আলীর  পুত্র আব্দুল বাছেদ সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট  প্রতিকার চেয়ে   লিখিত অভিযোগ দিয়েছেন।    কৃষিজমি দখল  করে পুকুর খনন ও মাটি বিক্রির বিষয়ে জানতে চাইলে  ১ নং বরাইদ ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস খান মজলিশ বলেন, আমি  জমির বদলে জমি দিয়েছি।  বাড়ির সাথে পুকুর খনন করছি।    সমাজের  বিশিষ্ট জনেরা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বতীকালীন সরকারের অধীনে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মাঠে নেমেছে  জনৈক সুযোগ সুবিধাপন্থী ‌একটি   সিন্ডিকেট। জরুরি ভিত্তিতে পর্যবেক্ষণ করে জনস্বার্থে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি  জানিয়েছেন তাঁরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০শে আষাঢ় ১৪৩৩, ২৮ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝