গোবিন্দগঞ্জের সাপমারা ইউপিতে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান হিসেবে গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:৪৮ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জের সাপমারা ইউপিতে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান হিসেবে গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

গোবিন্দগঞ্জের সাপমারা ইউপিতে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান হিসেবে গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা):গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় দ্রুত গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা|মঙ্গলববার (৩০ জুন) সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপি উপজেলার কাটামোড় এলাকায় ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন|বাংলাদেশ রাস্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. ছামিউল আলম রাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, বাংলাদেশ কৃষক সমিতির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, ক্ষেত মজুর সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন মিয়া, ভূমিহীন আন্দোলনের স্থানীয় নেতা আতোয়ার রহমান সাবু ও হাজী নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ|

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালে সাবেক চেয়ারম্যান শাকিল আলম বুলবুল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়| পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি| এরপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের দায়িত্ব পরিবর্তন এবং প্রশাসনিক জটিলতার কারণে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড কার্যত স্থবির হয়ে পড়েছে|বক্তাদের দাবি, নির্ধারিত চেয়ারম্যান না থাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্মনিবন্ধনসহ নানা সেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে| এছাড়া সরকারের প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়ন প্রক্রিয়াও স্থানীয় নেতৃত্বের অভাবে পিছিয়ে পড়ছে|

মানববন্ধনে বক্তারা আরও জানান, চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় চারজন প্রার্থী নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ পড়েন| ফলে একজন মাত্র ˆবধ প্রার্থী অবশিষ্ট রয়েছেন| তাই এনামুল হককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান তারা|মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ - দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।বক্তারা হুঁসিয়ারী উচ্চারণ করে বলেন, ২০২৪ সাল থেকে বিভিন্ন দপ্তরে আবেদন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যাহত আছে| কিন্তু সংশ্লিষ্টরা অদ্যবধি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি| ফলে দ্রুত গেজেট প্রকাশ করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে|

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩, ১৪ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝