পছন্দের একবিন্দুতে নেইমার-মেসি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৮:০৩ পিএম  (ভিজিট : )
লিওনেল মেসি (বামে) ও নেইমার জুনিয়র (ডানে)। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি (বামে) ও নেইমার জুনিয়র (ডানে)। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: খেলার মাঠের বাইরে আর্জেন্টিনার লিওনেল মেসি আর ব্রাজিলের নেইমার জুনিয়র দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু। ফুটবলীয় শত্রুতার বাইরে তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ব্যক্তিগত সম্পর্কের গল্প অনেকের কাছেই বেশ অনুপ্রেরণাদায়ক। কিন্তু আপনি কি জানেন, ফুটবলের এ দুই রাজপুত্র আটকে গেছেন জনপ্রিয় একটি টিভি সিরিজে?

দুই দেশের দুই তারকার বন্ধুত্বের গল্পটা শুরু হয় বার্সেলোনায় খেলার সুবাদে। একসঙ্গে বার্সেলোনায় খেলার সুবাদে তাদের হৃদ্যতা, সখ্যতা এমন পর্যায়ে পৌঁছায় যে, মারাকানার মাঠে থাকবেন মেসি আর নেইমার তার সঙ্গে আড্ডায় মাতবেন না, খুনসুটি জুড়ে দেবেন না এমনটা হয়নি।ব্যক্তিজীবনে বন্ধুত্বের বাইরে পছন্দের বিন্দুতে রয়েছে দুই মহাতারকার ভীষণ মিল। দুজনেই অবসর সময়ে টিভি সিরিজ দেখতে পছন্দ করেন। বিনোদন পেতে হারিয়ে যেতে ভালোবাসেন রহস্য, থ্রিলার আর ফ্যান্টাসির দুনিয়ায় ডুব দিতে।এক সাক্ষাৎকারে নেইমার জানায়, দীর্ঘ কাহিনির ওয়েব সিরিজ তার ভীষণ পছন্দ। তার পছন্দের সিরিজের তালিকার প্রথমেই রয়েছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা ‘গেম অব থ্রোনস’। ফ্যান্টাসি, নাটকীয়তা আর শক্তিশালী চরিত্রের এই সিরিজের প্রতিটি নতুন পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ব্রাজিলিয়ান এই তারকা।
 
অন্যদিকে, লিওনেল মেসিও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সিরিজপ্রেমী। মিসরীয় সাংবাদিক আমর আদিবের নেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, তার প্রিয় সিরিজের তালিকায় শীর্ষে রয়েছে জনপ্রিয় টিভি সিরিজ 'গেম অব থ্রোনস'। এটি মেসির কাছে সর্বকালের অন্যতম সেরা প্রিয় টিভি শো। সিরিজটি এতই পছন্দ করেন মেসি যে, এর এপিসোডগুলো একাধিকবার দেখেছেন তিনি।ফুটবলের মাঠে জাদুকরী খেলায় দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন নেইমার ও মেসি। অবসর সময়ে তারাও বিনোদন পেতে উপভোগ করেন তাদের পছন্দের সিরিজগুলো। আর সে পছন্দের ক্ষেত্রে একই বিন্দুতে ঘুরছেন ফুটবল দুনিয়ার এ দুই মহাতারকা। 

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ই আষাঢ় ১৪৩৩, ১০ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝