বেইজিংয়ে সবচেয়ে উঁচু ভবনে ছোট বিমানের ধাক্কা!
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম  (ভিজিট : )
বেইজিংয়ের সবচেয়ে উঁচু ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ার।

বেইজিংয়ের সবচেয়ে উঁচু ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ার।

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক  ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট বিমান আছড়ে পড়েছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেলে বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত শহরগুলোর একটিতে ঘটে যাওয়া এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ার, যেটি চায়না জুন নামে পরিচিত, সেখান থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ছে। ঘটনাস্থলে বিমানের পেছনের একটি অংশ এবং একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালা মাটিতে পড়ে আছে।সংবাদমাধ্যম সিএনএনের এক সাংবাদিক জানান, ভবনটি থেকে সরিয়ে নেয়া লোকজন কাছাকাছি রাস্তায় জড়ো হয়েছেন। সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশ এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
 
অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে বিমানের নিবন্ধন নম্বর থেকে ধারণা করা হচ্ছে, এটি দেশীয়ভাবে নির্মিত একটি হালকা স্পোর্টস বিমান সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা।অনলাইনে প্রকাশিত ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে বিমানটির উড্ডয়নপথ স্বাভাবিক পথ থেকে উল্লেখযোগ্যভাবে বিচ্যুত হয়েছিল।গত ১ মে থেকে নতুন কঠোর বিধিনিষেধের আওতায় বেইজিং কার্যত ড্রোনমুক্ত শহরে পরিণত হয়েছে। সরকারি অনুমতি ছাড়া নগরীর বিস্তীর্ণ এলাকায় ড্রোন কেনা, ভাড়া নেয়া কিংবা ওড়ানো নিষিদ্ধ।তথ্যসূত্র: সিএনএন

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ই আষাঢ় ১৪৩৩, ১০ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝