কেন্দুয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:০৮ পিএম আপডেট: ২৬.০৬.২০২৬ ৭:৪১ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কেন্দুয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। এ সময় তাদের আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের রামপুর দুর্গাশ্রম এলাকায় এ অভিযান পরিচালনা করেন পুলিশের একটি দল।আটককৃতরা হলেন,কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাবুল মিয়ার ছেলে মো. রবিন মিয়া (২৯) ও মৃত হাসেম মিয়ার ছেলে  মো. কামরুল ইসলাম (২২)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানা পুলিশের একটি দল রামপুর দুর্গাশ্রম এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে রবিন ও কামরুলকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে রবিনের কাছ থেকে ৬ পিস এবং কামরুলের কাছ থেকে ৫ পিসসহ মোট ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি জানান, তারা পালিয়ে যাওয়া তরুন ভূঁইয়া ও শিপন মিয়ার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কেন্দুয়াসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ই আষাঢ় ১৪৩৩, ১০ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝