তাজাখবর২৪.কম,ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ’র জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারির অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেজন্য বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এজন্য তাকে বিআইডব্লিউটিএ’র প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে।একই আদেশে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর সঙ্গে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনের একটি অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩, ৭ মহারম, ১৪৪৭