আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:২৫ পিএম  (ভিজিট : )
আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। আজ (২২ জুন) এক বিবৃতিতে মুশফিকের মাসসেরা হওয়ার খবর জানিয়েছে আইসিসি।মাসসেরা হওয়ার প্রতিযোগিতায় মুশফিক পেছনে ফেলেছেন বাংলাদেশেরই আরেক ক্রিকেটার তাইজুল ইসলাম এবং নেপালের দিপেন্দ্র সিং আইরিকে।

পাকিস্তান সিরিজে মুশফিকুর রহিম ষাটের বেশি গড়ে করেছিলেন ২৫৩ রান। ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৭১ রান, সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে করেন ১৩৭। এই পারফরম্যান্স তাকে সিরিজসেরার পুরস্কারও এনে দেয়।অন্যদিকে, তাইজুল ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি স্পিনার ২ ম্যাচে কেবল ১৯.৬১ গড়ে নিয়েছিলেন ১৩ উইকেট। সিলেটে দ্বিতীয় ইনিংসে ১২০ রানের বিনিময়ে পান ৬ উইকেটের দেখা। পাশাপাশি সিরিজে ব্যাট হাতে ৫৮টি গুরুত্বপূর্ণ রানও করেন তিনি।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩, ৬ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝