রাজধানীতে ভূমিকম্প
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৩৩ পিএম আপডেট: ২২.০৬.২০২৬ ১০:২৪ পিএম  (ভিজিট : )
রাজধানীতে ভূমিকম্প

রাজধানীতে ভূমিকম্প

তাজাখবর২৪.কম,ঢাকা: তাজাখবর২৪.কম,ঢাকা: রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে কম্পন অনুভূত হয়।রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকাগুলো থেকে সময় সংবাদের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা ভূকম্পন টের পেয়েছেন। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।প্রতিবেদন লেখার ঠিক আগ মুহূর্তে সময় টেলিভিশনের প্রধান কার্যালয়ে অবস্থানরত কর্মীরা ভবনে ঝাকুনি টের পান। এসময় ভবনের ঝুলন্ত বাতিগুলো দুলতে শুরু করে।ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মুঠোফোনে সময় সংবাদকে জানিয়েছেন, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ।ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার (পূর্বে)।
 
এর আগে গত ১১ জুন এবং ১৯ জুন দেশে ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবারই প্রায় একই সময়ে কম্পণ অনুভূত হয়েছে। ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে, ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে এবং আজ রাত ২টা ২৯ মিনিটে ভূমিকম্প হলো।তবে মাত্রা কম হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ১১ জুনের ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪.৫ এবং ১৮ জুন ছিলো ৪.৪।
 
আবহাওয়া অফিসের তথ্য মতে, ১৮ জুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ফলে আশপাশের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়।১১ জুনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত।এছাড়া, গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে আরও একটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬। ওই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভুটান। ওই সময় দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘক্ষণ ধরে কম্পন অনুভূত হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩, ৬ মহারম, ১৪৪৭



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝