নেইমারকে নিয়ে বড় সুখবর দিলেন আনচেলত্তি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:৩৭ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: চলমান বিশ্বকাপে এখনও পর্যন্ত মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। হাইতি ম্যাচের দিন ছিলেন হোটেল বন্দী। তবে ব্রাজিলিয়ান এই পোস্টারবয় নিয়ে সুখবর দিলেন কোচ কার্লো আনচেলত্তি। স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে মাঠে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।শনিবার (২০ জুন) হাইতি ম্যাচ শেষে এই কথা বলেছেন ব্রাজিল কোচ।

আনচেলত্তি বলেন, নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে, আর সোমবার দলের বাকিদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।নেইমারের ফেরাটা ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ একটা সময়েই আসতে পারে। কারণ হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া।তিনি স্বীকার করেছেন, চোটটা কতটা গুরুতর তা তিনি এখনো জানেন না। তার ফিটনেস নিশ্চিত করতে ‘আরও পরীক্ষা’ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। 

গত মে মাসে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসল (পায়ের পেশি) চোটে পড়েন এই ফরোয়ার্ড। এরপর থেকেই পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।তবে সম্প্রতি ব্রাজিল ক্যাম্প থেকে কিছু ইতিবাচক খবর এসেছে। শুরুতে এককভাবে অনুশীলন করলেও, নেইমার এখন সতীর্থদের সাথে বল হাতে অনুশীলন শুরু করেছেন। অনুশীলনে তাকে ঐতিহ্যবাহী ‘টানেল অব ফায়ার’ দিয়ে উষ্ণ অভ্যর্থনাও জানিয়েছে পুরো দল।এত কিছুর পরও ব্রাজিলের কোচিং স্টাফরা কোনো তাড়াহুড়ো করতে রাজি নন; বরং তারা বেশ সতর্ক অবস্থান নিচ্ছেন। সান্তোস তারকার পুরনো পেশির চোট যেন নতুন করে মাথাচাড়া দিয়ে না ওঠে, সে জন্য হাইতির বিপক্ষে আসন্ন ম্যাচেও তার খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে কোণঠাসা করতে নেইমারকে যত দ্রুত সম্ভব মাঠে দেখতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩, ৪ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝