খড়ের পালায় কাজের সময় গুখরো সাপের ছোবল, সাপসহ হাসপাতালে ভর্তি শহমান
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:২৪ পিএম  (ভিজিট : )
খড়ের পালায় কাজের সময় গুখরো সাপের ছোবল, সাপসহ হাসপাতালে ভর্তি শহমান

খড়ের পালায় কাজের সময় গুখরো সাপের ছোবল, সাপসহ হাসপাতালে ভর্তি শহমান

উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল গ্রামের শহমান খড়ের পালা থেকে গরুর খাবার আনতে গিয়ে বিষাক্ত গুখরো সাপের ছোবলে গুরুতর আহত হয়েছেন।সোমবার (২২ জুন) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, খড়ের পালায় কাজ করার সময় একটি বিষাক্ত গুখরো সাপ তার ডান হাতে ছোবল দেয়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সাপটিকে একটি প্লাস্টিকের পাত্রে আটক করে আহত শহমানকে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং শরীরে প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩, ৬ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝