বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:৪৩ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,ঢাকা: দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি।তার নিখুঁত বল নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং দৃষ্টিনন্দন গোল দেখে রীতিমতো মুগ্ধ-বিমোহিত নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার খেলোয়াড়সুলভ মনোভাব ও ফুটবল দক্ষতার প্রশংসা করছেন। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রশংসায় ভাসছেন তিনি।এর আগে দেশের ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান। আজ সোমবার সকাল ১০টার দিকে তিনি সাভারের শিমুলিয়ায় অবস্থিত বিকেএসপিতে পৌঁছান এবং দিনব্যাপী সেখানে অবস্থান করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন, প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্রীড়াবিদদের বিভিন্ন প্রদর্শনী উপভোগ করেন।দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জাঁকজমকপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের। বিশ্বকাপ ঘিরে যখন গোটা দুনিয়া উন্মাদনায় মত্ত তখন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের পছন্দের দল সম্পর্কে ইঙ্গিত দেন জাইমা রহমানও। বিশ্বকাপ শুরুর একদিন আগে নিজের ফেসবুক স্টোরিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আপনারা কি রেডি?’

স্টোরিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। অনেকের ধারণা, জাইমা রহমান ব্রাজিল ফুটবল দলের সমর্থক হতে পারেন। বিশেষ করে ব্রাজিল-সম্পর্কিত ছবি ও সংগীত ব্যবহারের বিষয়টি এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। অনেকের মতে, জাইমা রহমানের এই স্টোরিটিকে ব্রাজিল সমর্থকদের প্রতি শুভকামনা ও উৎসাহের বার্তা হিসেবে দেখা যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি বেশ সাড়া ফেলে। যদিও ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের মিশন সূচনা করে।উল্লেখ্য, ব্যারিস্টার জাইমা রহমান বর্তমানে নারীর ক্ষমতায়ন, সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বৃদ্ধির মতো বিভিন্ন সামাজিক বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩, ২৮ জিলহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝