কেন্দুয়ায় প্রিয় দলের পতাকা ও জার্সি কেনার হিড়িক দৈনিক ৪হাজার পতাকা বিক্রি করেন আশরাফুল
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১:৩৫ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় প্রিয় দলের পতাকা ও জার্সি কেনার হিড়িক দৈনিক ৪হাজার পতাকা বিক্রি করেন আশরাফুল

কেন্দুয়ায় প্রিয় দলের পতাকা ও জার্সি কেনার হিড়িক দৈনিক ৪হাজার পতাকা বিক্রি করেন আশরাফুল

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): ১১ জুন শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। প্রথম দিন থেকেই এর উন্মাদনা শুরু হয়েছে গ্রামাঞ্চলেও। প্রিয় দল ও খেলোয়াড়দের নিয়ে ভক্তদের আলোচনার শেষ নেই। মাঠে ঘাটে,হাট বাজারে,বাড়ি ও চায়ের দোকানে সর্বত্রই বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা। এছাড়া ফুটবল ও জার্সি বিক্রির দোকান গুলোতে উপচেপড়া ভীড়। এর মধ্যে শনিবার (১৩জুন) সন্ধ্যায় দেখা হয় পতাকা বিক্রেতা আশরাফুলের সাথে। তার লাঠিতে মাত্র ৩টা পতাকা অবিক্রিত রয়েছে। জানতে চাইলে আশরাফুল জানান,আজ তার ৪হাজার পতাকা বিক্রি হয়েছে। ৬০ টাকা হতে ১শ টাকা দামে প্রতিটি বিক্রি করেছেন।এতে তার লাভ হবে ৭/৮ শত টাকা। তিনি জানান,১০ জুন থেকে পতাকা বিক্র করছেন। ঢাকা থেকে পতাকা চালান কিনে এনে বিক্রি করছেন। তার নিজ বাড়ি হবিগঞ্জ জেলায়। সকাল থেকে বের হয়ে বিভিন্ন হাটবাজার ও পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করেন।আশরাফুল জানান,বেশী চাহিদা আর্জেন্টিনা ও ব্রাজিলের। তার পরে চাহিদা জার্মান ও স্পেন,কারও কারও অন্যান্য দেশের দলও পছন্দের আছে। ফুটবলভক্ত নাবিল,পিয়াস,পাভেল, আরিফ,শাফায়েত জানান,এ বছর বিশ্বকাপ ফুটবল অনেক জমজমাট। প্রায় গ্রামেই এখন প্রজেক্টর কিনছে খেলা দেখার জন্য।তারা বিদ্যুৎ তার নিশ্চয়তা চান।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝