প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ইতিহাস গড়া জয়
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৫৫ এএম  (ভিজিট : )
প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ইতিহাস গড়া জয়

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ইতিহাস গড়া জয়

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: স্বাগতিক যুক্তরাষ্ট্র ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দুর্দান্ত এক জয় দিয়ে। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘ডি’র ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শক্তিশালী বার্তা দিয়েছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। সপ্তম মিনিটে ওয়েস্টন ম্যাককেনি ও ক্রিশ্চিয়ান পুলিসিকের দারুণ সমন্বয়ে তৈরি আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। আত্মঘাতী ওই গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।এরপর ম্যাচের ৩১ মিনিটে পুলিসিকের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফোলারিন বালোগান। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। বালোগানের দুর্দান্ত নৈপুণ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ৭৩ মিনিটে মিগুয়েল আলমিরন ও হুলিও এনসিসোর আক্রমণ থেকে বদলি খেলোয়াড় মাউরিসিও গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আমেরিকার এই দল।অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে জিওভানি রেইনা বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন শটে চতুর্থ গোল করেন। তার সেই গোলেই ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমন দাপুটে জয়ে গ্রুপ পর্বে নিজেদের অন্যতম ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে যুক্তরাষ্ট্র। বালোগানের জোড়া গোল, পুলিসিকের সৃজনশীলতা এবং দলগত আধিপত্যে উজ্জ্বল এই জয়ে স্বাগতিক সমর্থকদের স্বপ্ন আরও বড় হয়েছে। 

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৬ জিলহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝