প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:০২ পিএম (ভিজিট : )
ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রিতো আর নেই
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ব্রিতো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। বৃহস্পতিবার (১১ জুন) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার মৃত্যুর খবর নিশ্চিত করে। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।ব্রিতো ছিলেন ব্রাজিলের সোনালি প্রজন্মের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেন। ১৯৬৬ বিশ্বকাপেও তিনি ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন।
ডিফেন্সে উইলসন পিয়াজার সঙ্গে তার জুটি ছিল খুবই শক্তিশালী। এই জুটি সেই সময় ব্রাজিল দলের রক্ষণভাগকে অনেকটা ভরসা দিত।ব্রিতোর সবচেয়ে বড় অর্জন আসে ১৯৭০ সালের বিশ্বকাপে। সেই আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হয় এবং তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এছাড়া তিনি ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনডেন্সিয়া জেতেন।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির জাউদ। তিনি বলেন, ব্রিতো ছিলেন ব্রাজিল ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। তার অবদান সবসময় মনে রাখা হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৫ জিলহ্বজ, ১৪৪৭