সমবায়ের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষকে স্বাবলম্বী করা সম্ভব: রিজভী
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম  (ভিজিট : )
সমবায়ের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষকে স্বাবলম্বী করা সম্ভব: রিজভী

সমবায়ের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষকে স্বাবলম্বী করা সম্ভব: রিজভী

মো. আল-আমিন দেওয়ান,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে সমবায় আন্দোলন আরো বেগবান হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষ একত্রিত হয়ে কাজ করে যাওয়াই সমবায়ের মূল দর্শণ। একদিকে মধ্যস্বত্ত্বভোগীদের কারণে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় না অপরদিকে ক্রেতাকে বেশি দাম দিয়ে পণ্য কিনতে হয়। সমবায় এই মধ্যস্বত্ত্বভোগীদের উপর নির্ভরতা কমিয়ে গ্রামীণ অর্থনৈতিক বঞ্চনার অবসান ঘটায়। সমবায়ের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। রবিবার (৮ নভেম্বর) গাজীপুরের কালীগঞ্জের কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন। 

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলেচনা সভা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপিত আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা  আতাউর রহমান।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরো বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায়ের যাত্রা শুরু হয়েছে। আমাদের ইতিহাসেও গ্রাম সমিতি নামক পদ্ধতি চালু ছিল। তখন গ্রাম ছিল স্বয়ংসম্পূর্ণ। সম্রাট বা বাদশাকে টেক্স দিতে হতো না। ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও শ্রমিক গ্রাম সমিতিতে তাদের অর্থ জমা রাখতো ও প্রয়োজনে সেখান থেকে পুঁজি সংগ্রহ করতো। কিন্তু আমাদের দেশে বৃটিশরা এসে তাদের ইউরোপীয় পদ্ধতি চালু করার পর স্বয়ংসম্পূর্ণ গ্রাম তছনছ হয়ে যায়। পরবর্তীতে সমবায় আন্দোলনের মাধ্যমে আধুনিক সমবায় ব্যবস্থা চালু হয়। যা আজো অব্যাহত রয়েছে। সমবায়ের ভিত্তিতে সুখীসুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।এসময় অন্যান্যের মাঝে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব্) এর চেয়ারম্যান আগাস্টিন পিউরীফিকেশন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল  ১৪৪৮


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝